বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নরসিংদিতে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ১৮০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ নরসিংদীতে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইদ্রিস নামে ইজিবাইক ছিনতাইকারী ও হত্যা মামলার আসামী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার রাত ২টার দিকে নরসিংদী সদর উপজেলার মধ্য শিলমান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গাফ্ফার জানান, শুক্রবার দুপুরে পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে ইদ্রিসকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে তাকে সঙ্গে নিয়ে নরসিংদী সদর থানার মধ্যশিলমান্দী আবদুল্লা ডাইং এর পাশে পৌঁছলে অজ্ঞাত ২ জন ইদ্রিসকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও তাদেরকে পাল্টা গুলি করে। এতে ইদ্রিস গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় আলাদা ৩টি মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে আজ শনিবার দুপুরে পুলিশ সুপারে কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451