বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা, আহত ৭

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ২১৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় নেতাদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আন্দোলনকারী ছাত্ররা।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জড়ো হতে থাকেন। এসময় শিক্ষার্থীরা কিছু বুঝে উঠার আগেই তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা হয়।

এসময় পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক, পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, হাসান আল মামুন, ফারুক হোসেনসহ অনেকে গুরুত্বর আহত হন।

আজ সকাল ১১টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এসময় ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা হয়।

সশস্ত্র এ হামলায় মুহূর্তেই আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ প্রতিবেদন লেখার সময় গোটা ক্যাম্পাস থমথমে বিরাজ করছে।

 

আর/


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451