শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ রাষ্ট্রদূতের পদত্যাগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৪৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ইউরোপীয় মিত্রদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জের ধরে এস্তোনিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস ডি. মেলভিল পদত্যাগ করেছেন।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে মেলভিলের পদত্যাগের বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আগের দিন এস্তোনিয়ায় মার্কিন রাষ্ট্রদূত জিম মেলভিল পররাষ্ট্র দপ্তর থেকে অবসরের ইচ্ছার কথা জানিয়েছেন, যা ২৯ জুলাই থেকে কার্যকর হবে। তিনি সরকারি চাকরিতে ৩৩ বছর কাজ করছেন।’

এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় মিত্রদের সম্পর্ক অত্যন্ত টানাপড়েনের মধ্যে রয়েছে। ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে এ সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও আস্থাপূর্ণ ছিল।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি বাণিজ্য শুল্ক নীতি, ইরান পরমাণু চুক্তি থেকে সরে যাওয়া, প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে আক্রমণ ইত্যাদি ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর কালো ছায়া ফেলেছে।

ফরেন পলিসি সাময়িকী মেলভিলের ফেসবুক পোস্ট থেকে উদ্ধৃতি দিয়ে বলে, ইউরোপ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের কারণে তড়িঘড়ি পদত্যাগ করতে হলো মেলভিলকে।

মেলভিল বলেন, ‘পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তার ডিএনএ শুরু থেকেই এমনভাবে গঠিত হয়েছে যে, যেকোনো নীতিতে আমাদের সমর্থন থাকতে হবে। যদি এমন সময় আসে যে কেউ সেটা পারছে না, বিশেষ করে, যিনি নেতৃত্ব পর্যায়ে রয়েছেন, তাহলে সবচেয়ে সম্মানের কাজটা হলো পদত্যাগ করা।’

ফেসকুক পোস্টে মেলভিল আরো বলেন, সামরিক জোট ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন নিয়ে ট্রাম্পের মন্তব্য তথ্যগতভাবে কেবল ভুলই নয়, এ থেকে বোঝা যায় এখন চলে যাওয়ার সময় হয়েছে।

 

সিএনএন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451