শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লিবিয়া উপকূলে শিশুসহ শতাধিক অভিবাসী প্রত্যাশীর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৪৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

 

লিবিয়া উপকূলে নৌকা ডুবে শিশুসহ শতাধিক অভিবাসী প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন শিশুসহ ১৬ জনকে উদ্ধার করতে পেরেছে লিবিয়ার কোস্টগার্ড। উদ্ধারকাজ এখনও চলছে।জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম’র লিবিয়ার মুখপাত্র ক্রিস্টিন পেত্রের এক টুইটার বার্তায় জানিয়েছেন, নৌকা ডুবে শতাধিক মানুষ মারা গেছে। কতজন নিখোঁজ আছে বা মারা গেছে তা বলা যাচ্ছে না। ঘটনাস্থলে চিকিৎসকদের পাঠানো হয়েছে। তাদের মানবিক সহায়তা দেয়া হয়েছে।

চিকিৎসা সহায়তাকারী সংগঠন ডক্টর উইদাউট বর্ডারস জানিয়েছে, মৌলিক সহায়তা দেয়ার জন্য লিবিয়া নয় ইউরোপীয় ইউনিয়নের এগিয়ে আসতে হবে। সাগরে যারা সমস্যায় আছে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিতে হবে।গতকাল শুক্রবারই ইইউ নেতারা অভিবাসী ইস্যুতে একমত হন। কোনো কোনো সংবাদ মাধ্যমে ইইউ নেতাদের মধ্যে অভিবাসী ইস্যুতে মতবিরোধী রয়েছে বলে জানানো হয়। সেদিনই লিবিয়া উপকূলে নৌকা ডোবার ঘটনা ঘটলো।আইওএম জানায়, ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। ক্রিস্টিন পেত্রে জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মী এবং চিকিত্সকরা গেছেন। তারা সর্বাত্মক সহায়তা করছেন। গতকাল প্রায় সাড়ে তিনশ’ অভিবাসী প্রত্যাশীকে লিবিয়া উপকূলে ফিরিয়ে আনে কোস্টগার্ড।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451