বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যশোরে ‌২৭ মামলার আসামি সন্ত্রাসী টোকন ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৫০৪ বার পড়া হয়েছে
crossfire

অনলাইন ডেস্কঃ

যশোরের ঝিকরগাছায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে টোকন (৩২) নামে এক চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার কায়েমখোলা মাঠ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টোকন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আসলাম মাস্টারের ছেলে।ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান বলেন, গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় যশোরে তালিকাভুক্ত সন্ত্রাসী টোকনকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ভোরে টোকনকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য উপজেলার কায়েমখোলা মাঠ এলাকায় গেলে টোকনের সহযোগী সন্ত্রাসীরা গুলি ও বোমা নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় মাথায় গুলিবিদ্ধ হয় টোকন। পরে তাকে যশোর ২৫০ শয্যা-বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, টোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ ২৭টি মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451