মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাতীবান্ধায় পুলিশের গুলিতে আহত এক মাদক ব্যবসায়ী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৪৯৬ বার পড়া হয়েছে
হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি ঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় পুলিশের গুলিতে আব্দুল জলিল(৪০) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। এ সময় দুই পুলিশ আহত হয়। আহত ওই মাদক ব্যবসায়ী বর্তমান হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার ভোরে উপজেলার ধওলাই কালি মন্দির এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
গুলিবিদ্ধ মাদক ব্যাবসায়ী আব্দুল জলিল উপজেলার উত্তর গোতামারী এলাকার মৃত আনোয়ার হোসেনের পুত্র।
আহত পুলিশ সদস্যরা হলেন, হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) সঞ্জয় কুমার ও কনস্টেবল সত্যজিত রায়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে উপজেলার ধওলাই কালি মন্দির এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে মাদক ব্যবসায়ী জলিলসহ অন্যান্যরা হামলা চালায়। এতে দুই পুলিশ আহত হয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ কয়েক রাউন্ড গুলি করলে মাদক ব্যবসায়ী জলিলের পায়ে গুলি লাগে। আর সে আহত হয় ও বাকিরা পালিয়ে যায়।  জলিলের বিরুদ্ধে থানায় ৬টি মাদক মামলা রয়েছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451