শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে মানহানি মামলায় ব্যর্থ হয়ে মার্কিন পত্রিকা অফিসে ৫ খুন!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ৪৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী অ্যানাপোলিসে ‘ক্যাপিটাল গেজেট’ নামে একটি পত্রিকা অফিসে বন্দুকধারীর গুলিতে পাঁচজন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি অতীতে পত্রিকাটির বিরুদ্ধে একটি মানহানি মামলায় বিফল হন।

পুলিশ আক্রমণকারী বন্দুকধারী সন্দেহে সে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। তাকে পত্রিকা অফিসেরই একটি ডেস্কের নিচে আত্মগোপনরত অবস্থায় পাওয়া যায়।

আটক ব্যক্তির নাম জ্যারোড ওয়ারেন র‌্যামোস। তিনি পত্রিকাটির বিরুদ্ধে ২০১২ সালে একটি মানহানি মামলা করেছিলেন। তবে সে মামলা পরবর্তীতে আদালতে খারিজ হয়ে যায়।

বৃহস্পতিবার বিকেলের দিকে অ্যানাপোলিসের অ্যানি আরুন্ডেল এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

ম্যারিল্যান্ড পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট রায়ানের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, হামলাকারীর আর কোনো সঙ্গী কিংবা সাহায্যকারী ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ এবং চারতলা ওই ভবনে কোনো বোমা রাখা হয়েছে কি না তাও খুঁজে দেখা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451