বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিশুদের লক্ষ্য করে  রোহিঙ্গা ক্যাম্পে বর্মি বাহিনীর গুলি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮
  • ৫০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু এলাকার কোনারপাড়া শূন্য রেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে ‘খেলার সময় মিয়ানমারের বিজিপির গুলিতে এক শিশু গুলিবিদ্ধ’ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫ টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার কোনারপাড়া সংলগ্ন সীমান্তের শূন্য রেখায় এ ঘটনা ঘটে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ইমন চৌধুরী  বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া ক্যাম্পের রোহিঙ্গা কমিউনিটি নেতা (মাঝি) আরিফ উল্লাহও এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ আনসার উল্লাহ (১২) ঘুমধুমের তমব্রু এলাকার কোনারপাড়ার শূন্য রেখার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জামাল হোসেনের ছেলে। গুলিবিদ্ধ রোহিঙ্গা শিশুটিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পরিদর্শক ইমন।

তিনি বলেন: বৃহস্পতিবার বিকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার কোনারপাড়া শূন্য রেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে কিছু শিশু খেলা করছিল। এসময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আকস্মিক গুলিবর্ষণে এক রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয় ক্যাম্পের রোহিঙ্গারা উদ্ধার করে নিয়ে আসলে গুলিবিদ্ধ আনসার উল্লাহকে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করে। শিশুটির বাম পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। সে এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছে।

অন্য কোনো কারণে মিয়ানমারের বিজিপি গুলিবর্ষণ করেছে কিনা, তা নিশ্চিত নন বলে জানান পরিদর্শক ইমন চৌধুরী।

তবে এ নিয়ে বিজিবির সংশ্লিষ্টদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কারো বক্তব্য জানা সম্ভব হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451