মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮
  • ২০৮ বার পড়া হয়েছে
লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

অনলাইন ডেস্কঃ 

লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যা মামলার প্রধান আসামি আবদুর রহমান গ্রেপ্তারের তিন দিনের মাথায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার খাসমহল বালুরচরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা ডিআইওয়ান মো. নজরুল ইসলাম দাবি করেন, গত রোববার পুলিশের কয়েকটি টিম একত্রে অভিযান চালিয়ে গাজীপুর থেকে আবদুর রহমানকে গ্রেপ্তার করে।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বাকি সঙ্গীদের ধরার জন্য গতকাল রাতে খাসমহল বালুরচরে অভিযান চালানো হয়। সেখানে একটি বাসায় আবদুর রহমান ভাড়া থাকতেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গীরা হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। তখন আবদুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ সময় সিরাজদীখান থানার তিন পুলিশ সদস্য আহত হন বলে দাবি করেন ডিআইওয়ান নজরুল। তাঁরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার, হাসান এবং কনস্টেবল মোশাররফ।

পুলিশের ভাষ্য, ঘটনাস্থল থেকে হ্যান্ডগ্রেনেড, আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে সকাল সাড়ে ৯টায় জেলা পুলিশ সুপার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451