বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

বঙ্গবন্ধু ভবনে দোয়া-মিলাদ মাহফিলে অংশ নিলেন প্রধানমমন্ত্রী 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬
  • ৪৬০ বার পড়া হয়েছে

 

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদা‍ৎ বার্ষিকীতে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে দোয়া-মিলাদ মাহফিলের আয়োজন করে মহিলা আওয়ামী লীগ। এতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন।

PM2_BG20160815210845

সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে বাদ আছর ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এ দোয়া- মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং তার স্বামী খন্দকার মাসরুর হোসেইন, শেখ রেহানার পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং তার স্ত্রী পেপি সিদ্দিক, ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ পরিবার পরিজন ও এবং আত্মীয়-স্বজনরা দোয়া- মিলাদ মাহফিলে অংশ নেন।

 

এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের নেতাকর্মীরা মিলাদে অংশগ্রহণ করেন।

 

দোয়া-মিলাদ মাহফিলে পঁচাত্তরের ১৫ আগস্ট শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ নিহত সকল সদস্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451