বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট ডুবি, লঞ্চ চলাচল বন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৫৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

প্রবল ঢেউয়ের আঘাতে মাদারীপুরের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে একটি স্পিডবোট ডুবে গেছে। শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ীতে আসার পথে আজ বুধবার সকালে ১৮ জন যাত্রী নিয়ে মাঝ পদ্মায় শামীম এন্টারপ্রাইজের  স্পিডবোটটি ডুবে যায়।

বিআইডাব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল সোয়া ৯টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী আসছিল স্পিডবোটটি। পথে প্রবল ঢেউয়ের আঘাতে ঘটনাস্থলে যাত্রীবাহী স্পিডবোটটি ডুবে যায়। যতটুকু জেনেছি, যাত্রীদের উদ্ধার করা গেছে। কতজনকে উদ্ধার করা গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কাঁঠালবাড়ি ঘাট কর্তৃপক্ষের দাবি, ডুবে যাওয়া স্পিডবোটের সকল যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

এদিকে, বৈরি আবহাওয়ার কারণে আজ বুধবার সকাল ৯টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451