শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমার একাধিক ছবি একসঙ্গে মুক্তির পক্ষে না: শাকিব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৫১৮ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্কঃ

‘সিনেমা মুক্তির তারিখ ঠিক করে সিনেমার কাজ হওয়া উচিত আমাদের এখানে। তাহলে একসঙ্গে একাধিক সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকেনা। নির্ধারিত তারিখ কোন কারণে মিস হলে আরো অন্তত ২টি ডেট নিশ্চিত রাখা উচিত। কলকাতায় কাজ করার আগে চুক্তি করে নেই মুক্তির তারিখ জেনে। একটা তারিখ মিস হলেও আরো অন্তত দুটি তারিখের নিশ্চয়তা থাকে। আমাদের এখানে মুখের কথাতে বিশ্বাস রাখতে হয়। যে সময়ে মুক্তির কথা থাকে সে সময়ে না মিস হয় কিংবা একসঙ্গে একাধিক ছবি মুক্তি পায়। আমি একাধিক ছবি মুক্তির পক্ষে না।’

রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে নতুন সিনেমার মহরত অনুষ্ঠানে এমনটি বলছিলেন শাকিব খান। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি নির্মাণ করবেন শাহীন সুমন। নায়িকা শবনম বুবলী সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন।

অনুষ্ঠানে শাকিব খান প্রথাগত মসলা ছবির পাশাপাশি অফট্র্যাক ঘরানার সিনেমায় নিয়মিত কাজ করবেন বলে জানান। ভেঙ্কটেশ ফিল্মস থেকে নতুন ছবির প্রস্তাব পেয়েছেন জানিয়ে শাকিব বলেন, তার ‘ভাইজান এলো রে’ ছবির প্রযোজক আরো ছবির জন্য তার সময় চেয়েছেন।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, আমার এই নতুন ছবি প্রমাণ করবে কলকাতার ছবির চাইতে বাংলাদেশী সিনেমার পতাকা অন্যদের চাইতে উঁচুতে থাকবে।

পরিচালক শাহীন সুমন বলেন, এটি শাকিব খানের সঙ্গে আমার ২১ তম সিনেমা। আশা করি আমাদের এ সম্পর্ক অটুট থাকবে। আর দর্শক ভিন্ন গল্পের একদমই আলাদা শাকিব খানকে খুঁজে পাবে।

মহরত অনুষ্ঠানে শাকিব খান ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ সিনেমা আগামী ঈদুল আযহায় মুক্তি পাবে বলে জানান। প্রযোজক সেলিম খানের অনুরোধে সিনেমা মুক্তির সময় জানান শাকিব খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক আরশাদ আদনান, আতিকুর রহমান লিটন, ইকবাল কবীর জয়, নায়ক সম্রাট, পরিচালক ওয়াজেদ আলী সুমন প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451