শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইয়েমেনে চলমান যুদ্ধে শিশুদের মৃত্যুর জন্য সৌদি নেতৃত্বাধীন জোটকে দায়ী করল জাতিসংঘ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ২৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ইয়েমেনে চলমান যুদ্ধে শিশুদের মৃত্যুর জন্য সৌদি নেতৃত্বাধীন জোটকে দায়ী করল জাতিসংঘ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বিশেষভাবে প্রাপ্ত জাতিসংঘের বিশেষ প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।

‘শিশু ও সশস্ত্র যুদ্ধ’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনে যুদ্ধের কারণে মোট এক হাজার ৩১৬ শিশু নিহত হয়েছে। এর মধ্যে সৌদি জোটের হামলায় ৫৫২ শিশু মারা গেছে। আহত হয়েছে অন্তত তিনশ শিশু। যুদ্ধরত হুতি বিদ্রোহীদের হামলায় নিহত শিশুর সংখ্যা ৮৩।

এ ছাড়া আল-কায়েদা, ইয়েমেন সশস্ত্র বাহিনী ও অন্যান্য বাহিনীর হামলায়ও শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এসব মৃত্যুর ৫১ শতাংশই বিমান হামলায় ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451