বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

চাটখিলে নিখোঁজের ৭দিন পর বাড়ির পাশের ডোবা থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মৃতদেহ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

চাটখিল প্রতিনিধি : চাটখিলে নিখোঁজের ৭দিন পর বাড়ির পাশের ডোবা থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মো: রাসেদ আলম(৯)এর হাত বাধা ও গলায় ফাসঁ দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করেন পুলিশ।উপজেলার পশ্চিম দেলিয়াই গ্রামে গনেশপুর বাড়ির মো: নুর আলমের ছেলে মো:রাসেদ আলম।

 

স্থানীয়রা জানান,গত ০৯/০৮/২০১৬ইং তারিখে মো:রাসেদ আলম পরিক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে নিখোজ হয়।পরে আত্মীয়-স্বজনের বাড়িতে খোজ করে না পেয়ে থানায় একটি সাধারন ডায়েরী করেন।

 

এদিকে আজ সকালে আনুমানিক ৯টার সময় রাসেদ আলমের বড় ভাই ও তার বন্ধুরা ডোবার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় লাশ ভেসে থাকতে দেখেন,পরে তাদের চিৎকারে চারপাশের লোকজন এসে জড়ো হন এবং চাটখিল থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

 

বিষয়টি নিয়ে তার বাবা গনমাধ্যমকর্মীদের সাথে কথা বলার অবস্থা না থাকায় মো:রাসেদ আলমের ফুফাতো ভাই মো: জাকের হোসেন জানান, আমার মামাতো ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।পুলিশ হাত বাধা এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় রশিসহ লাশ উদ্ধার করেছেন।

 

বিষয়টি নিয়ে এলাকাবাসি ক্ষুব্ধ হয়ে দ্রুত অপরাধীদের খুজে বের করে এমন জঘন্যতম হত্যার বিচারের দাবি জানান।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ওসি(ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো:নাছিম উদ্দিন জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।রিপোর্ট করা পর্যন্ত থানায় মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে।ল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451