বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ধামরাইয়ের সুয়ারপুরে শিশুকে ‘ধর্ষণ শেষে হত্যা’, লাশ মিলল বাঁশঝাড়ে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮
  • ২২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- ঢাকার উপকণ্ঠ ধামরাইয়ে ধর্ষণ শেষে এক শিশুকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। নিহত শিশুটির নাম পূর্ণিমা আক্তার (৭)।

আজ মঙ্গলবার সকালে সুয়ারপুর ইউনিয়নের রৌহা এলাকার একটি বাঁশঝাড় থেকে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এলাকার সামছুল ইসলামের মেয়ে পূর্ণিমা রৌহা বাজারে ডিম কেনার জন্য যায়। পরে আর সে বাড়ি ফেরেনি। পরে আজ সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ে তার লাশ দেখে স্থানীয়রা ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দীপু বলেন, দুর্বৃত্তরা শিশুকে ধর্ষণ শেষে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে একটি মামলা হবে।

এন/টি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451