রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮
  • ৫০৪ বার পড়া হয়েছে
মামলায় যত জর্জরিত হচ্ছি, তত মানুষের সহানুভূতি পাচ্ছি

অনলাইন ডেস্কঃ- 

নাশকতার মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারকের আপিল বেঞ্চ হাইকোর্টের জামিন আদেশের ওপর চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেন।

রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের নিষ্পত্তি করে সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল থাকল। তবে আরও কয়েকটি মামলার জামিন আবেদনের নিষ্পত্তি আটকে থাকায় খালেদা জিয়ার এখনই মুক্তি হচ্ছে না।

হাইকোর্টে জামিন চাওয়ার সময় এ মামলায় একটি ফৌজদারি স্থায়ী জামিনের আপিল করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। আপিল বিভাগ বলেছে, আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদনের গ্রহণযোগ্যতার বিষয়টি নিষ্পত্তি করতে হবে।

রাষ্ট্রপক্ষে লিভ টু আপিলের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দীন খোকন।

বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধ চলাকালে ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামে একটি কাভার্ড ভ্যানে আগুন ও কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত সাড়ে চার মাস ধরে কারাবন্দি আছেন খালেদা জিয়া। ইতিমধ্যে তিনি ওই মামলায় সর্বোচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। কিন্তু কুমিল্লার নাশকতার দু’টিসহ কয়েকটি মামলায় গ্রেফতার দেখানোয় তার মুক্তি আটকে আছে।

এরপর মামলাগুলোতে খালেদা জিয়ার জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা। গত ২৮ মে হাইকোর্ট কুমিল্লার মামলা দু’টিতে জামিন মঞ্জুর হয়। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত ওই জামিন স্থগিত করে দেন। পরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ ওই স্থগিতাদেশ বহাল রেখে ২৪ জুন লিভ টু আপিল শুনানির দিন ধার্য করেন।

এরপর অবকাশ ও ঈদের ছুটি শেষে রোববার সর্বোচ্চ আদালতে দুই মামলায় লিভ টু আপিলের শুনানি শুরু হয়। এর মধ্যে বাস পুড়িয়ে মানুষ হত্যার মামলায় রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি শেষে আদেশের জন্য ২ জুলাই দিন রেখেছেন আপিল বিভাগ।

আর সোমবার বিশেষ ক্ষমতা আইনের মামলার লিভ টু আপিলের শুনানি শেষে মঙ্গলবার খালেদা জিয়ার জামিন বহাল রাখলেন সর্বোচ্চ আদালত।

স/ক


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451