শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১ লাখ ২০ হাজার সৌদি নারী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করলেন 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ৩২৮ বার পড়া হয়েছে
১-লাখ-২০-হাজার-ড্রাইভিং-লাইসেন্সের-জন্য-আবেদন-করেছেন-সৌদি-নারী১-লাখ-২০-হাজার-ড্রাইভিং-লাইসেন্সের-জন্য-আবেদন-করেছেন-সৌদি-নারী

অনলাইন ডেস্কঃ- গত ২৪ জুন রোববার থেকে প্রকাশ্যে গাড়ি চালাচ্ছেন সৌদি নারীরা। আর এরই মধ্যে গাড়ি চালানোর লাইসেন্সের জন্য আবেদন করেছেন এক লাখ ২০ হাজার সৌদি নারী। রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে এমনটা বললেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর আল-তুর্কি।

এসময় দেশটির ট্রাফিক বিভাগের পরিচালক মেজর জেনারেল মুহাম্মদ আল-বাসসামি উপস্থিত ছিলেন। খবর আল-আরাবিয়া।জেনারেল মানসুর আল-তুর্কি বলেন, নারীদের গাড়ি চালনা প্রশিক্ষণ দেয়ার জন্য ৫ শহরের মোট ৬টি ড্রাইভিং স্কুল খোলা হয়েছে। যদিও ড্রাইভিং স্কুল নেই এমন রাজ্যের সংখ্যা ৯টি। এসব স্কুলে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে, যা নারী-পুরুষ সবার জন্য প্রযোজ্য হবে। সবাইকে আইন মেনে চলতে হবে। রাস্তায় কেউ আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এক প্রশ্নের জবাবে বাসসামি বলেন, গৃহকর্মীরাও গাড়ি চালাতে পারবেন, তবে ভিসার ধরন নিয়ে তাদের সমস্যা হবে। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়ার পর এখন পর্যন্ত কোনও ট্রাফিক আইন ভঙ্গ বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।তিনি আরও বলেন, নারীদের বিশেষ পার্কিং সুবিধার জন্য এখনও কোনও নীতি গ্রহণ করা হয়নি, বিশেষ পার্কিং সুবিধা বিশেষ ব্যক্তিদের জন্য প্রযোজ্য।

আঙুলের ছাপ পরীক্ষার যন্ত্রের সাহায্যে নারীদের পরিচয় ও যাবতীয় তথ্য জানা যাবে।উল্লেখ্য, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটিকে অতি-রক্ষণশীল অবস্থা থেকে বের করে আনতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সৌদিতে এখন সিনেমা হল চালু হয়েছে। এছাড়া সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ২০১৭ সালে একটি রাজকীয় ডিক্রি জারি করে দেশটির নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন।

এপি/পি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451