মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাবি অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের পাঁচ দাবিতে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ৫৪২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

সময়মতো পরীক্ষা নেওয়া ও ফলাফল প্রকাশসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধনীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১০টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি উত্থাপন করা হয়।

মানববন্ধনে পাঁচ দফা দাবি উত্থাপন করেন আন্দোলনকারীদের সমন্বয়ক তিতুমীর কলেজের ফিনান্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বিজিত শিকদার।

উত্থাপিত দাবিসমূহ হল- সেশনজট শূণ্যের কোঠায় আনা, সময় মতো পরীক্ষা নেওয়া ও ফলাফল প্রকাশ করা, মাস্টার্সের এক বিষয়ে যারা ফেল করেছে তাদের বিবেচনায় আনা, সকল ছাত্র-ছাত্রীদের জন্য চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো এবং ছাত্র-ছাত্রীদের অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি যথাযথ মূল্যয়ন করা।

দাবি উত্থাপন করে বিজিত শিকদার বলেন, সরকারি সাত কলেজ ঢাবির অধিভুক্তি হওয়ার পর নানা সমস্যা, সংকটে জর্জরিত। এই সংকট কাটছে না। আমাদের ঠিকমতো পরীক্ষা নেওয়া হয় না। পরীক্ষা হলেও ফলাফল প্রকাশ করতে দেরি করা হয়। এর ফলে আমাদের সেশনজটে পড়তে হচ্ছে। এসময় মাস্টার্সে যেসব শিক্ষার্থীরা এক বিষয়ে ফেল করেছেন তাদের বিষয়টি বিবেচনায় আনার দাবিও জানান তিনি।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ। এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী পড়ছেন। গত ২০ জুলাই ফল প্রকাশ ও পরীক্ষা নেওয়ার দাবিতে প্রথম আন্দোলন শুরু করেন তারা। এই আন্দোলনে শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশে পুলিশের কাঁদানে গ্যাসের শেলে দৃষ্টিশক্তি হারান তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। এ ঘটনায় এক হাজার ২০০ ছাত্রের বিরুদ্ধে মামলাও করে পুলিশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451