বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামীকাল গাজীপুর সিটি নির্বাচন, চলছে সর্বশেষ প্রস্তুতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ১৮৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

গাজীপুর সিটি নির্বাচন আগামীকাল। এখন চলছে নির্বাচন আয়োজনের সর্বশেষ প্রস্তুতি। এ উপলক্ষে পুরো গাজীপুর সিটিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ২৯ প্লাটুন বিজিবি।

কড়া পুলিশ পাহাড়ায় ৫২৫টি কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। শহরের ৫টি পয়েন্ট থেকে কঠোর নিরাপত্তায় এসব পাঠাচ্ছে নির্বাচন কমিশন।

আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই নির্বাচন উপলক্ষে আজ থেকে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ প্রায় ১৩ হাজার নিরাপত্তা কর্মী মাঠে থাকবে।

নির্বাচন আচরণবিধি পর্যবেক্ষণ ও নির্বাচন আচরণবিধি লঙ্ঘনকারীকে তাৎক্ষণিক সাজা দিতে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪৭ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ২৫৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451