বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফেনীর সোনাগাজীতে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ৪৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

নিখোঁজের চার ঘণ্টা পর ফেনীর সোনাগাজীতে এক  স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের স্বল্প মান্দারী এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই কিশোরী সোনাগাজী উপজেলার চরদরবেশ উইনিয়নের স্বল্পমান্দারী এলাকার দুলাল মিয়ার মেয়ে ও স্থানীয় মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় পাশের বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে যায় ওই কিশোরী। অনেক্ষণ অতিবাহিত হওয়ার পরও ঘরে না ফেরায় স্বজনরা খোঁজ করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশের একটি বাগানে তার পায়ের জুতা পাওয়া যায়। কিছু দূরে পাওয়া যায় তার গায়ের ওড়না। একপর্যায়ে পাশের পুকুরে তার ভাসমান লাশ পাওয়া যায়।

এলাকাবাসীর ধারণা, মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) সুজন হালদার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কে বা কারা কেন মেয়েটিকে হত্যা করেছে তা  ময়নাতদন্তের পর জানা যাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451