শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাইজেরিয়ায় সহিংসতায় কৃষক ও পশুপালকদের সংঘর্ষে নিহত ৮৬

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ২৭৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

নাইজেরিয়ার প্লেটো রাজ্যে কৃষক ও পশুপালকদের মধ্যে সহিংস সংঘর্ষে ৮৬ নিহত হয়েছে। রাজ্যের পুলিশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, গত বৃহস্পতিবার স্থানীয় বেরোম গোষ্ঠীর কৃষকরা ফুলানি গোষ্ঠীর পশুপালকদের ওপর হামলায় চালায়। সেদিনই পাঁচজন নিহত হয়। পরে শনিবার পাল্টা হামলার ঘটনায় আরো হতাহতের ঘটনা ঘটে।

জমি নিয়ে ওই এলাকায় অনেক আগে থেকে স্থানীয় আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা লেগেই থাকে। সর্বশেষ ঘ্টনার পর প্লেটো রাজ্যের তিন জায়গায় কারফিউ জারি করা হয়েছে।

রাজ্যের পুলিশ কমিশনার উনডি আদি বলেন, ৮৬ জন নিহত ও ছয়জন আহত হওয়ার পর বিভিন্ন গ্রামে তল্লাশি চালানো হচ্ছে। তিনি আরো বলেন, ৫০টি বাড়ি, ১৫টি মোটরবাইক ও দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

নাইজেরিয়ার সহিংসতাপ্রবণ মধ্য অঞ্চলে স্থায়ী বসতি স্থাপনকারী কৃষক সম্প্রদায় ও যাযাবর পশুপালক দল প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পশুদের ঘাস খাওয়ানো ও জমি নিয়েই মূলত এ সংঘর্ষ হয়।

এ ধরনের সংঘর্ষেই গত বছর হাজারো মানুষ নিহত হয়। এ অঞ্চলে উত্তরের মুসলিম ও দক্ষিণের খ্রিস্টানদের মধ্যে ধর্মীয় সংঘাতও লেগে থাকে। পশুপালকদের বেশির ভাগই মুসলিম ও কৃষকদের মধ্যে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ।

রাজ্য গভর্নর সিমন লালং বলেন, আক্রান্ত সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে। এসব অপরাধে জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451