শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের জয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ২৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন দেশটি দীর্ঘ সময়ের নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির নির্বাচন কর্তৃপক্ষের প্রধান সাদি গুভেন এ তথ্য জানিয়েছেন।

সাদি গুভেন জানান, এরদোয়ান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তবে এর বেশি কিছু তিনি বলেননি।

আজ সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এ পর্যন্ত ৯৯ শতাংশ গণনা হয়েছে। এর মধ্যে এরদোয়ান পেয়েছেন ৫৩ শতাংশ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররেম ইনসে পেয়েছেন ৩১ শতাংশ ভোট।

বিরোধী পক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নেয়নি। তবে জানিয়েছে, ফল যা-ই হোক, তারা গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবে।

এরদোয়ান বলেছেন, ক্ষমতাসীন একে পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তিনি বলেন, ‘সারা বিশ্বকে তুরস্ক একটা গণতান্ত্রিক শিক্ষা দিল।’

তুরস্কের নতুন সংবিধান, যা নির্বাচনের পরে কার্যকর হবে, সেটা অনুযায়ী প্রেসিডেন্টের আরো ক্ষমতা বাড়বে।

এবার অনেক মানুষ ভোট দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, প্রায় ৮৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এরদোয়ান বলেন, ‘আমি আশা করছি, কেউ ফলাফলের ব্যাপারে প্রশ্ন করবে না।’

বিরোধী সিএইচপি দলের প্রার্থী ইনসে পরাজয় স্বীকার করে নিয়েছেন বলে খবর বেরোলেও আনুষ্ঠানিকভাবে তা বলা হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451