বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ২০৪ বার পড়া হয়েছে

 টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরের মুলাইদ গ্রামে ঝুমা আক্তার আহ্লাদী (২০) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে ওই নারীর স্বামীকে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি পলাতক রয়েছেন। নিহত ঝুমা আক্তার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার কুমারুলী এলাকার শামীম আহমেদের স্ত্রী। জানা গেছে, ঝুমা ও তার স্বামী মুলাইদ এলাকার মো. আনিসুর রহমানের বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামী একই এলাকার আনোয়ারা স্পিনিং মিলে চাকরি করতেন। শ্রীপুর থানার (এসআই) মো. মোস্তাফিজুর রহমান জানান, ঈদের ছুটির পর শনিবার স্বামী-স্ত্রী গ্রামের বাড়ি থেকে ভাড়া বাসায় ফেরেন। বিকেলে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ হলে রাতে স্ত্রীকে হত্যার পর স্বামী বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা দরজা খুলে ঘরের ভেতর মরদেহ দেখতে পেয়ে বাড়ির মালিক ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451