রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ২৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আজ বাসসকে জানান, এটি ছিল সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হকের বিদায়ী সাক্ষাৎ।

বৈঠকে বিদায়ী সেনাপ্রধান তাঁর দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চীফ মো. আবদুল হামিদ যথাযথভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হককে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, হকের দায়িত্ব পালনকালে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা হয়েছে। লেফট্যান্ট জেনারেল আজিজ আহমেদ আগামীকাল ২৫ জুন জেনারেল পদে পদোন্নতি লাভ করবেন এবং পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশ সেনা বাহিনীর প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করবেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451