বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রামগঞ্জে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ নিজের কিডনী বিক্রির সিদ্ধান্ত ব্যবসায়ীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ৫২২ বার পড়া হয়েছে

রামগঞ্জ প্রতিনিধি :
রামগঞ্জ পৌর শহরের ব্যবসায়ীও পৌর রতনপুর গ্রামের বাসিন্দা মোঃ শামছুদ্দিন
বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। ব্যবসায়ের লোকসান
গুনতে গুনতে তার সুদে আসলে ঋণের বোঝা দি’গুন হয়ে দাড়ায়। এতে করে সহায়-
সম্বলহীন ব্যবসায়ী নিরুপায় হয়ে ঋণ পরিশোধের তাগীদে নিজের কিডনী বিক্রি
করিতে সিদ্ধান্ত নিলেন।
ব্যবসায়ী শামছুদ্দিন জানান, রামগঞ্জ ব্রাক ব্যাংক থেকে ৩ লক্ষ ২৭ হাজার টাকা
ব্রাক মাইক্রো ক্রেডিট থেকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা যাহার মামলায় ৩গুন রায় দিয়ে যা
সুদে আসলে দাড়ায় ৭ লক্ষ ৪২ হাজার টাকায়। ব্যাংক এশিয়া রামগঞ্জ শাখা থেকে ১ লক্ষ
২৭ হাজার টাকা তন্মেধ্যে ৭৭ হাজার টাকা পরিশোধ শেষে ৫০ হাজার টাকা দাড়ায়।
উদ্দীপন এনজিও’র ৬৫ হাজার টাকা ঋণের মামলা চলমান। বিভিন্ন ব্যবসায়ীর কাছ
থেকে হাত লেনদেনে ৪ লক্ষ টাকা ঋণ সহ মোট ১৫ লক্ষ ১৯ হাজার টাকা ঋণ যাহার
কারণে শামছুদ্দিনকে ৩টি প্রতিষ্ঠানের মামলায় ২৪ মাস জেল খাটতে হয়েছে।
তারপরেও ঋণ পরিশোধ করার মত কোন সাধ্য নেই। তিনি কান্না জড়িত কন্ঠে
অসহায় ব্যবসায়ী শামছুদ্দিন জানান, বৃদ্ধা মা, ৪ ভাই, পিতৃহীন ২ বোনের
সংসারে শুধু মাত্র মাথা গোজার বসতভিটি টুকু ছাড়া অন্য কোন সম্পদ নেই।
তাই পাওনাদারের চাপ সহিতে না পেরে নিজের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গটি
কিডনী বিক্রি করিতে সিদ্ধান্ত নেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451