বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে একটি বাড়িতে পুলিশের অভিযান, পিস্তল ও বোমা উদ্ধার আটক এক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ২০০ বার পড়া হয়েছে

টি.আই সানি,গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে দোতলা একটি বাড়িতে অভিযান চালিয়ে আব্দুর রহমান
(৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তার ঘর থেকে ৩টি পিস্তল ও
৪টি বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে আরো অভিযানের জন্য
ঢাকা থেকে বোমা নিষ্ধিসঢ়;ক্রয়কারী দল ওই বাড়িতে এসে পৌঁছেছে।
আটক কৃত আব্দুর রহমান দিনাজপুরের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামের
হোসেন আলীর ছেলে।
রোববার ভোরে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (মাওনা আলহেরা হাসপাতাল)
সংলগ্ন ওই বাড়ি থেকে তাকে আটক করা হয়। প্রায় ১৩-১৫ সদস্যের এক দল
পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে।
বাড়ির মালিক পুলিশের অবসরপ্রাপ্ত হাবিলদার রফিকুল ইসলাম জানান, রোববার
ভোর আনুমানিক ৪টায় ঢাকা পুলিশ সদর দফতরের এক দল পুলিশ তার বাসার নিচে
আসে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পরিচয়ে তার
মুঠোফোনে ফোন দিয়ে বাসার নিচে নামতে বলে। নিচে এলে বাসার নিচ
তলার ঘর তল্লাশি করার কথা জানানো হয়।
তিনি বলেন, এক ঘণ্টা তল্লাশি শেষে ভোর ৫টায় আবার তাকে বাসা থেকে
ডেকে নিয়ে আসে পুলিশ। এ সময় তার নিচ তলার ভাড়াটিয়া আব্দুর রহমানকে
আটক করে এবং তার ঘর থেকে ৩টি পিস্তল ও ৪টি বোমা পাওয়ার কথা জানায়
পুলিশ। তবে পুলিশ তাকে একটি পিস্তল দেখালেও বোমাগুলো ভাড়াটিয়ার ঘরের
টেবিলের ড্রয়ারে রেখে গেছেন, ঢাকা থেকে একদল পুলিশ এসে বোমাগুলো
নিষ্ধিসঢ়;ক্রয় করবে বলে তাকে জানানো হয়।
তিনি আরও জানান, আব্দুর রহমান স্ত্রী পরিচয়ে শামসুন্নাহারকে নিয়ে দুই
মাস আগে সাড়ে তিন হাজার টাকায় তার নিচ তলার একটি ঘর ভাড়া নিয়ে
বসবাস করছেন। তিনি পেশায় প্রাইভেটকার চালক (ড্রাইভার) বলে বাড়ির
মালিকের কাছে জানান। তবে স্থানীয় কোন রেন্ট-এ কার থেকে এবং কার
প্রাইভেটকার ভাড়া নিয়ে চালাতেন সেটা জানাতে পারেননি বাড়ির মালিক।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451