শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাহিম-আইরিনের ‘ধরো না’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ৫০১ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ- 

ঈদ উপলক্ষে নতুন গানের ভিডিও প্রকাশ করেছেন মাহিম করিম খান। এর আগে ভারতীয় মডেলদের সঙ্গে কাজ করলেও এবার মাহিম জুটি বেঁধেছেন আইরিন আফরোজকে নিয়ে। তাদের গানের নাম ‘ধরো না’।

রুম্মান চৌধুরীর সংগীতায়োজনে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তাহসিন ও রাকিব। গানের ভিডিও নির্মাণ করেছেন অভি রহমান।

গানের ভিডিও প্রসঙ্গে মাহিম বলেন, গল্প নির্ভর এই মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। ভিন্নধর্মী গল্প উপস্থাপনা ও গানটিতে নতুনত্ব থাকায় শ্রোতারাও পছন্দ করছেন। আগামীতে আরো ভালো কাজ নিয়ে হাজির হবো। সেগুলো প্রস্তুতি চলছে।

মডেল মাহিমের মন্তব্যের প্রমাণ মিলেছে গানের ভিডিওতে। যারাই দেখছেন অনেকেই প্রশংসা করেছেন মন্তব্যের ঘরে। গানের ভিউ লাখ ছাড়িয়েছে।

আরেক মডেল আইরিন বলেন, অভিনয়ে আমি নিয়মিত। এবার ঈদে এই একটি মিউজিক ভিডিওতে কাজ করেছি। এটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। মাহিম কাজে খুব মনোযোগী। ভালো কাজ করার চেষ্টা রয়েছে তার মধ্যে। সেজন্য তার সাথে কাজ করে খুব ভালো লেগেছে।

এর আগে ভারতের টি-সিরিজের ব্যানারে মিউজিক ভিডিওতে মডেল হয়ে আলোচনায় আসেন মাহিম। আবরার সিয়ামের গাওয়া ‘ইতনা দূর’ গানটিতে মাহিমের অভিনয় বেশ প্রশংসিত হয়। তখন মডেল ছিলেন ভারতের পায়েল। দুই যুগলের বিরহগাঁথার গল্প তুলে ধরা হয় ভিডিওতে।

মডেলিংয়ের পাশাপাশি মাহিম করিম এমকে প্রোডাকশন হাউজ চালু করেছেন। শুধু মিউজিক ভিডিও নয় এর পাশাপাশি চলচ্চিত্র, নাটকও নির্মাণ করা হবে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451