বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তিউনিসিয়াকে বিধ্বস্ত করে নকআউট পর্বে বেলজিয়াম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ৩০২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ-

দুর্দান্ত ফুটবল। চোখ জুড়ানো। অসাধারণ গতিময়। আক্রমণ পাল্টা আক্রমণে মুখর মাঠ এবং গ্যালারি। এমন জমজমাট ম্যাচে আজ শনিবার তিউনিশিয়ার বিপক্ষে মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে ৫-২ গোলে জিতেছে বেলজিয়াম।

জোড়া গোল করেছেন এইডেন হ্যার্জার্ড ও রোমেলু লুকাকু। মিচি বাতসুয়াই বেশ কিছু সুযোগ মিস না করলে আরও গোল হতে পারত। তবে শেষ পর্যন্ত গোলের মুখে দেখেছেন এই ফরোয়ার্ড।

তিউনিশিয়াকে উড়িয়ে দিয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার পথে অনেকটাই এগিয়েছে বেলজিয়াম। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট টেবিলে তাদের অবস্থান শীর্ষে।

নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৩-০ গোলে হারিয়েছিল বেলজিয়াম। অন্যদিকে টানা ‍দুই ম্যাচ হারল তিউনিশিয়া। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছিল তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451