রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বস্তিবাসীদের জন্য মিরপুরে ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে: সংসদে প্রশ্নোত্তরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ২৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, গৃহহীনদের গৃহায়নের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে রাজধানীর মিরপুরে ১১ নম্বর সেকশনে বস্তিবাসীদের জন্য ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। আজ শনিবার সংসদ অধিবেশনে সরকারি দলের আলী আজমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘সকলের জন্য আবাসন/কেউ গৃহহীন থাকবে না’- এ ঘোষণা বাস্তবায়নে প্রধানমন্ত্রী গত বছর ২৬ অক্টোবরে এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

তিনি বলেন, এছাড়া সরকারি অর্থায়নে ঢাকার মিরপুরে আলাদা দুটি প্রকল্পে বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষের জন্য ভাড়া ভিত্তিক আরও ১০ হাজার ৫৩০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

গৃহায়নমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সকল জেলার গৃহহীন ও গরীব মানুষের মাঝে স্বল্প খরচে ফ্ল্যাট ও প্লট বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গৃহহীন মানুষের জন্য বাসস্থান বা ফ্ল্যাট তৈরির পদক্ষেপ গ্রহণ করেছে।

মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার ছিন্নমূল মানুষের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে দেশের চিহ্নিত তিনটি পৌরসভা/সিটি কর্পোরেশন (কুমিল্লা, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জ) এলাকায় বাসস্থান উন্নয়ন প্রকল্পটি সম্প্রতি অনুমোদন করেছে।

তিনি বলেন, বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট প্রকল্পটিতে ৫ হাজার ৭০০ ইউনিট বাসস্থান নির্মাণের সংস্থান রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451