সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান ভালো: এরশাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ২৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান ভালো। আশা করি তারা জয়ী হবে। কমিশন বারবার বলছে নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। আশা করছি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আজ শুক্রবার দুপুর ১২টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমদ বাবলু ও মেজর (অব) খালেদ আখতারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চলমান মাদকবিরোধী অভিযানকে সমর্থন জানিয়ে তিনি বলেন, দেশে মাদক দমন প্রয়োজন। যারা মাদক ব্যবসা করে সমাজ এবং যুব সমাজকে নষ্ট করছে তাদের মৃত্যুতে আমার কোনো শোক নেই। তবে রাজপ্রাসাদ সব খালি, রাজারা নেই। মরছে কেবল চুনোপুটিরা। সরকারের সহযোগী হয়েও তাদের বিরুদ্ধে কথা বলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, আমরা তো বিরোদী দলের। সরকারের বিরুদ্ধে কথা বলাই তো আমাদের কাজ।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, আমিও ৬ বছর জেলে ছিলাম। হাসপাতাল তো দূরের কথা চিকিৎসকের মুখ পর্যন্ত দেখতে দেয়া হয়নি। ওরা চেয়েছিল আমি যেন মরে যাই। আল্লাহ্ আমাকে রক্ষা করেছেন। এ সময় তিনি বলেন, হাসপাতাল নির্ধারণ করে দেয়া ঠিক না। যেহেতু খালেদা জিয়ার স্বামী সেনাবাহিনীতে ছিলেন। সেনা পরিবারের একজন সদস্য হিসেবে উনি (খালেদা জিয়া) সিএমএইচ-এ বা পিজিতেও যেতে পারেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451