বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ডু অর ডাই’ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ৩২১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ-

বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবেই রাশিয়ার মাটিতে পা রেখেছিল ব্রাজিল দল। তবে উদ্বোধনী ম্যাচে ড্র করে নেইমাররা একটু হোঁচটই খেয়েই বসে বলতে হয়। তাই আজ শুক্রবার সন্ধ্যায় কোস্টারিকার বিপক্ষে বলা চলে ‘বাঁচা-মরার’ লড়াইয়েই নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সুইসদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে প্রথমার্ধেই ফিলিপে কৌতিনহোর দারুণ এক দূরপাল্লার শটে গোল করে এগিয়ে যায় ব্রাজিল। তবে র‍্যাংকিংয়ের ছয়ে থাকা সুইজারল্যান্ডও লক্ষ্যভেদ করে ব্রাজিলের জালে। ফলে ড্র দিয়েই শুরু করতে হয় ব্রাজিলকে।

প্রথম ম্যাচ সমতায় শেষ করায় তিতের দলের সামনে আজ জয়ের কোনো বিকল্প থাকছে না। ‘ই’ গ্রুপের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে নামার আগে অবশ্য ব্রাজিল দল স্বস্তিতে থাকতেই পারে। দলের সেরা খেলোয়াড় নেইমার ডি সিলভা থাকছেন দলে, শতভাগ না হলেও এমন সম্ভাবনা অনেক উঁচুতেই।

তবে স্বস্তির সঙ্গে দুঃসংবাদও আছে ব্রাজিল দলের জন্য। বিশ্বকাপের ঠিক আগে চোটে পড়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন দলের রাইটব্যাক দানি আলভেজ। এবার তাঁর জায়গায়ই আগের ম্যাচে মাঠে নামা দানিলোও বুকে ব্যথা পেয়ে চলে গেছেন মাঠের বাইরে।

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার নিজেই জানিয়েছেন, আজকের ম্যাচে খেলছেন না দানিলো। তাঁর বদলে মাঠে দেখা যেতে পারে করিয়েন্থেস ফুটবলার ফাগনারকে। এ ছাড়া প্রথম ম্যাচে মার্সেলো অধিনায়কত্ব করলেও আজকের ম্যাচে দলনায়কের আর্মব্যান্ডের দেখা মিলতে পারে থিয়াগো সিলভার হাতে।

সেন্ট পিটার্সবার্গে সন্ধ্যা ৬টায় দুই দলই মাঠে নামবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে। ব্রাজিল ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও সার্বিয়ার কাছে হেরে শুরু হয়েছিল কোস্টারিকার বিশ্বকাপ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451