ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করছে পুলিশ। তারা হলেন বাহাদুরপুর গ্রামের বিশারদ আলীর ছেলে আওয়াল হোসেন (২২) ও একই গ্রামের যদুবক্সের ছেলে রিপন হোসেন (২২)। তারা দুইজনই বন্ধু ছিলেন।
বৃহষ্পতিবার (২১ জুন) সকালে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।
হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, বৃহষ্পতিবার (২১ জুন) সকালে উপজেলার বাহাদুরপুর গ্রামের স্কুলের পাশে একটি জমিতে দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে। তিনি বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।