বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদের ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছেন মানুষ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮
  • ২১৭ বার পড়া হয়েছে

প্রতিনিধি, রেজাউল ইসলাম:

ঈদের ছুটি শেষে বাড়তি ছুটি কাটিয়ে আজও রাজধানীতে ফিরছেন নগরবাসী। সরকারি ছুটির পর বেশি ছুটি নিয়ে যারা বাড়িতে গিয়েছিলেন তারাই ফিরছেন আজ। ধীরে ধীরে রাজধানী ফিরে পাচ্ছে তার আগের চেহারা।

বৃহস্পতিবার (২১ জুন) সকাল থেকেই রাজধানী ফেরত যাত্রীদের ভিড় দেখা যায় কমলাপুর রেলস্টেশনে। যাত্রীদের নিয়ে নির্ধারিত সময়েই ট্রেনগুলো পৌঁছায় স্টেশনে।

সড়ক পথের যাত্রীরাও নির্বিঘ্নে এসে পৌঁছেছেন রাজধানীতে। এদিকে, ভোরের আলো ফুটতেই দক্ষিণাঞ্চল থেকে যাত্রী নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড়তে থাকে লঞ্চগুলো।

যাত্রীচাপ খুব একটা না থাকায় স্বস্তি নিয়েই রাজধানীতে ফিরেছেন নৌ পথের যাত্রীরা। তবে, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ ছিল কারো কারো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451