লালমনিরহাট জেলার আদিতমারী এলাকার বিভিন্ন বয়সী ২১ জন ব্যক্তি মাদক ব্যবসা ছেড়ে আলোর পথে আশার শপথ নিয়ে আত্মসমর্পন করেছেন। বুধবার সন্ধ্যার দিকে আদিতমারী থানা চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে তারা আত্মসর্মপন করেন।
এ সময় ওই অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক আত্মসমর্পনকারী ওই মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, আজ থেকে আপনারা ভাল হয়ে থাকলে, পৃথিবীর সব চেয়ে কাছের বন্ধু হব আমি। তবে আবারও যদি আগের পথে চলে যান, তাহলে চরম শত্রু হব আমি।” এর আগে তারা প্রত্যেকেই লিখিত অঙ্গীকার পত্র পুলিশ সুপারের হাতে তুলে দিয়ে আতœসমার্পন করেন।
আতœসমার্পনকারীরা তাদের লিখিত অঙ্গীকার পত্রে ‘ আর মাদক ব্যবসা করবো না। কেউ মাদক ব্যবসা করলে পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করবো।” এমন নানা বিষয় উল্লেখ করেছেন বলে জানিয়েছেন লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানার সভাপতিত্বে মাদক ব্যবসায়ীদের ওই আতœসমার্পন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(এসার্কেল)সুশান্ত সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের সভাপতি আব্দুল হাকিম, সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক ও সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল আলম প্রমূখ।