শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেবীগঞ্জে ‘বিষপানে’ ছেলেসহ আত্মঘাতী মা, মেয়েও শঙ্কায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮
  • ৩১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

‘পারিবারিক কলহের জের ধরে’ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক মা নিজের দুই সন্তানকে বিষপান করিয়ে নিজেও আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বুধবার রাতে উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি শেওরাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা গ্রামের জয়দেব রায়ের স্ত্রী মমতা রানী (৩৫) ও তাঁদের দেড় বছরের ছেলে রাতুল চন্দ্র রায়।

তাঁদের অপর সন্তান সেতু রানীকে (৬) আশঙ্কাজনক অবস্থায় ঠাঁকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ দাবি করেছে, পারিবারিক বিষয়াদি নিয়ে জয়দেব রায়ের সঙ্গে তাঁর স্ত্রী মমতা রানীর গতকাল সকালে ও রাতে দুই দফায় ঝগড়া-বিবাদ হয়। রাতে অভিমান করে মমতা নিজে বিষপান করে তাঁর দুই শিশুসন্তানকেও বিষপান করান।

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তিনজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মমতা ও রাতুলকে মৃত ঘোষণা করেন। আর সেতুকে আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অনিল চন্দ্র সরকার জানান, পারিবারিক কলহের জের ধরে সন্তানদের নিয়ে মমতা বিষপান করেছেন বলে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাঁকে জানিয়েছেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451