বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অবশেষে জাজ মাল্টিমিডিয়ার ছবিতে জাকিয়া বারি ‘মম’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ জুন, ২০১৮
  • ৫০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

শুরু থেকেই প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া বিভিন্ন চমকের মধ্য দিয়ে দহন ছবির নায়িকার কথা প্রকাশ করেছে। যুক্ত হয়েছিলেন আজমেরি হক বাঁধন। পরে জানা গেল বাঁধন থাকছেন না। নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যান ছবিটি থেকে। এরপর আবারো নতুন আলোচনা বাঁধনের জায়গায় কাকে দেখা যাবে। নাম এলো পূর্ণিমার। কিন্তু পূর্ণিমাও না।

পূর্ণিমা জানিয়ে দিলেন কারো পরিবর্তে অভিনয় করবেন না তিনি। সর্বশেষ খবরের নায়িকা জাকিয়া বারি মম। তবে আজ বুধবার বিষয়টি পরিস্কার হলো। সরাসরি শুটিংয়ে হাজির হলেন মম। আজ রাজধানীর পল্টনের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং  হয়েছে। এখন দ্বিতীয় ধাপের শুটিং চলছে। এ ধাপে ছবির বাকি অংশের কাজ শেষ করে ফেলা হবে বলে ছবির নির্মাতা জানান।

ছবির পরিচালক রায়হান রাফি জানিয়েছিলেন, নতুন যে নায়িকাকে কাস্ট করা হয়েছে, তার সাথে এরইমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুটিংয়ের প্রথমদিন সবাইকে জানানো হবে নতুন নায়িকার কথা।’

অবশেষে রাফির শেষ কথা প্রমাণিত হলো। দেখা গেল মমকে। অন্সঘ নিলেন শুটিংয়ে। স্কুটি চালিয়ে যাওয়ার একটি দৃশ্যে শুটিং করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451