শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাটকেলঘাটা থানার ওসির হার্ট স্ট্রোকে মৃত্যু : শোক প্রকাশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ জুন, ২০১৮
  • ২৯০ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি :
ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে ফরিদপুর জেলা বাসস্ট্যান্ডে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে
মৃত্যুবরণ করলেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজুল ইসলাম।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ফরিদপুর জেলা
বাসস্ট্যান্ড এলাকায় স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। রিয়াজুল ইসলাম
ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাটফাজিলপুর গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাটকেলঘাটা থানার অফিসার
ইনচার্জ (ওসি) রিয়াজুল ইসলাম ঈদের ছুটি শেষে কর্মস্থল পাটকেলঘাটায় ফেরার পথে সকাল
১০টার দিকে ফরিদপুর বাসস্ট্যান্ডে বাসে ওঠার সময় হঠাৎ স্ট্রোকের কবলে পড়েন। তাকে
চিকিৎসার জন্য ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন। রিয়াজুল ইসলাম স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে
গেছেন।
রিয়াজুল ইসলাম ১৯৯৭ সালে আউট সাইড ক্যাডেট (এসআই) পদে পুলিশ বাহিনীতে
যোগদান করেন। ২০১০ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পান। তিনি চলতি বছরের ২৬
এপ্রিল হতে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তার
এই অকাল মৃত্যুতে পাটকেলঘাটা থানাসহ সাতক্ষীরা জেলা পুলিশে শোকের ছায়া নেমে
এসেছে।

এ ঘটনায় শোকসনতপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা
পুলিশ সুপার সাজ্জাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, ওসি ডি
আই অন আজম খান, ওসি ওয়াস মিজানুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-
কর্মচারীবৃন্দ।
এদিকে পাটকেলঘাটা থানার ওসির অকাল মৃত্যুতে তালা প্রেসক্লাব ও তালা নিউজ পরিবার গভীর
শোক ও সমবেদনা জানিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451