বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে আ’লীগ-যুবলীগের গোলাগুলি, আটক ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ জুন, ২০১৮
  • ১৮৭ বার পড়া হয়েছে

সাভার প্রতিনিধি ঃ

সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, সাভার উপজেলা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মণ্ডল, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাদ মোল্লা এবং বিরুলিয়ার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস। আটকদের আজ আদালতে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালিয়াকৈর গ্রামে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাদ মোল্লা ও সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মণ্ডলের মধ্যে সংঘর্ষে বাধে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে সেলিম মণ্ডল, সামাদ মোল্লা ও বিরুলিয়ার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিসকে আটক করা হয়।

সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের আটক করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451