বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এশিয়ার পতাকা উড়ল দক্ষিণ আমেরিকায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ জুন, ২০১৮
  • ৩৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

বরাবরই কোটার বিপক্ষে অবস্থান বিশুদ্ধ ফুটবল প্রেমীদের। ফিফার সব মহাদেশের অংশগ্রহণ নিশ্চিত করার নীতির কারণে প্রতি বছরই ইউরোপ-আমেরিকার বড় বড় দলগুলো শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল আসরে উঠতেই পারেন না। এবার যার জলন্ত উদাহরণ ইতালি, নেদারল্যান্ডস-চিলির মতো দল। অন্যদিকে ফুটবলের এই ‘কোটা’ পদ্ধতির কারণেই এশিয়া-আফ্রিকা-ওশেনিয়া অঞ্চলের তুলনামূলক ‘দুর্বল’ দলগুলো বিশ্বকাপের মতো আসরে খেলে থাকে। দুর্বল বলার পক্ষে ছোট একটি পরিসংখ্যান তুলে ধরা যাক। ল্যাটিন আমেরিকার বিপক্ষে এ পর্যন্ত ১৮টি ম্যাচ খেলেছে এশিয় দেশগুলো। যার কোনোটিতেই জয় ছিল না এশিয়ার দেশগুলো। তবে এবার ইতিহাস গড়েছে জাপান। প্রথম এশীয় দেশ হিসেবে দক্ষিণ আমেরিকার কোনো দেশের বিপক্ষে জয় পেল সামুরাইরা।

গত বিশ্বকাপে এই এই কলম্বিয়ার কাছে হেরেই আসর শেষ করেছিল জাপান। গত আসরে যেখানে শেষ করেছিল এবার সেখান থেকেই শুরু করলো জাপান। মঙ্গলবার ‘এইচ’ গ্রুপের ম্যাচে সামুরাইদের প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো জাপান।

ঐতিহাসিক ম্যাচের শুরুটাও হয় ঐতিহাসিকভাবে। মাত্র ৩ মিনিটের মধ্যেই দশজনের দলে পরিণত হয় কলম্বিয়া। বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম লালকার্ড দেখেন কার্লোস সানচেজ। দশজনের কলম্বিয়াকে ম্যাচে আর মাথা তুলে দাঁড়াতে দেয়নি জাপান। ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়া জাপানকে চমকে দিয়ে ৩৯ মিনিটে গোল পরিশোধ করে কলম্বিয়া। ৭৩ মিনিটে দ্বিতীয় গোল করে ইতিহাস সৃষ্টি করে এশিয়ার দলটি।

২৪ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিপক্ষে নামবে জাপান। অন্যদিকে একই দিন দিনের অপর ম্যাচে পোলান্ডের বিপক্ষে খেলবে কলম্বিয়া।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451