বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুষ্ঠু নির্বাচন চাইলে সেনাবাহিনীর বিকল্প নেই: হাসান উদ্দিন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮
  • ২০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, ‘সরকার ও নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন চায় তবে সেনাবাহিনীর বিকল্প নেই। একমাত্র দেশপ্রেমিক সেনাবাহিনীই একটি সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিতে পারে।’

আজ মঙ্গলবার গাছা এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করার সময় এসব কথা বলেন হাসান উদ্দিন সরকার। এ সময় তাঁর সঙ্গে তাঁর কর্মী সমর্থকরা ছিলেন।

সিটি নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনের দাবি হাসান উদ্দিন সরকারের।

হাসান উদ্দিন সরকার বলেন, ‘আমার মনে হয়, জনগণেরও আস্থা রয়েছে এ দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি।সাধারণ মানুষের আস্থা আছে। অতএব এই সেনাবাহিনী মোতায়েন করলে জনগণও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দিতে আসবে। তারা শান্তিতে ভোট দিতে পারবে।’

আগামী ৩০ জুলাই গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে হাসান সরকারের বিরুদ্ধে লড়বেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451