রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

স্বজনরা চাইলেই দেখা করতে পারছেন খালেদার সঙ্গে : সেতুমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ জুন, ২০১৮
  • ২৫৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ 

স্বজনরা যখনই চাইছেন, তখনই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জেল কোড অনুযায়ী দেখা করতে পারছেন। ওটা জেলখানা কারো বাসভবন নয়, যে বিএনপি নেতারা যখন-তখন দেখা করতে পারবেন। এ সুযোগ জেল কোডে নাই। আজ সোমবার ঈদের পরে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন। কারাবন্দি থাকা অবস্থায় শেখ হাসিনা স্কয়ারে চিকিৎসা নিয়েছিলেন। তবে খালেদা জিয়া কেন ইউনাইটেডে চিকিৎসা নিতে পারবেন না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নেত্রীকে সিএমএইচে চিকিৎসা করানোর সুযোগ পেলে স্কয়ারে নিয়ে যেতাম না।

তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে  প্রস্তুতি ও ব্যবস্থাপনা বেটার করতে পেরেছি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অনেক কষ্ট করতে হয়েছে। তারপরও  ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে সেটাই স্বস্তির বিষয়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইওয়ে পুলিশ, র‍্যাব সবাই সহযোগিতা করেছে। এজন্য তাদের সবাইকে ধন্যবাদ। সরকারের এই প্রচেষ্টার সঙ্গে জনপ্রতিনিধিরাও যুক্ত ছিলেন। অনেক আশঙ্কা, আতঙ্কের পরও ঈদযাত্রা যে এতটা স্বস্তিদায়ক হবে ভাবিনি।

খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে মন্ত্রী বলেন, সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) হলো সর্বোচ্চ সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতাল। কেন যে তিনি সেখানে চিকিৎসা নিতে চান না তা আমাদের জানা নেই। আমার এখন সন্দেহ হয় বিএনপি নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নয়, রাজনীতি করার ইস্যু খুঁজছেন। তাদের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নয়, ইস্যু গুরুত্বপূর্ণ।

বিএনপি নেতাদের বিদেশ সফর সম্পর্কে তিনি বলেন, জনগণের প্রতি তাদের আস্থা নেই। তাই তারা এখন বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরছেন। কখনও ব্যাংকক, কখনও দুবাই, কখনও লন্ডন। কোথায় কে কী করছেন সরকারের কাছে সব খবর আছে। দেশের মানুষ এখন নির্বাচনি আমেজে আছে, মুডে আছে। ২৬ জুন গাজীপুরে নির্বাচন। ৩০ জুলাই অন্য তিনটি সিটিতে নির্বাচন। এরপরেই জাতীয় নির্বাচন। এগুলো হলো সেমিফাইনাল। বছর শেষে হবে ফাইনাল।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরের দিনে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পায়নি দলটির নেতাকর্মীরা। ফলে গত শনিবার কারাফটকের সামনে থেকেই ফিরে যান তারা। আর সাক্ষাতের অনুমতি না দেয়ায় বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451