বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোস্টারিকাকে হারিয়ে সার্বিয়ার শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৭ জুন, ২০১৮
  • ২৬১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ- 

কোস্টারিকার গোলপোস্টের সবচেয়ে বড় ভরসা রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কাইলর নাভাস। তাই অনেকেই ধারণা করেছিলেন এবারের বিশ্বকাপে চমক দেখাতে পারেন তারা। তা ছাড়া ফিফা র‍্যাংকিংয়েও ওপরের দিকে আছে তারা, ২৩ নম্বরে। রাশিয়া বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে অনেকেই তাদের এগিয়েও রেখেছিলেন। অথচ তারাই কিনা হেরে বসেছে প্রথম ম্যাচে।

আজ রোববার বিশ্বকাপের চতুর্থ দিনে সামারায় অনুষ্ঠিত ম্যাচে সার্বিয়া ১-০ গোলে হারিয়ে দিয়েছে কোস্টারিয়াকে। ম্যাচে দলটির জয়ের নায়ক ডিফেন্ডার আলেক্সান্ডার কোলারভ।

ম্যাচের প্রথামার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই কোলারভের গোলে এগিয়ে যায় সার্বিয়া। ৫৬ মিনিটে এই গোলটি করেছিলেন তিনি। এই ব্যবধান শেষ পর্যন্ত ধরেও রেখেছিল তারা।

অবশ্য ম্যাচে এগিয়ে যাওয়ার মতো অনেকগুলো সুযোগও পেয়েছিল ইউরোপের দলটি। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় পারেনি ব্যবধান আরো বড় করতে।

কোস্টারিকাও ম্যাচে দু’একটি সুযোগ পেয়েছিল, কিন্তু তারা অনেকটাই পিছিয়ে ছিল। বলদখল থেকে শুরু করে আক্রমণ, সব ক্ষেত্রেই সার্বিয়ার তুলনায় পিছিয়ে ছিল তারা। তাই হেরেই মাঠ ছাড়তে হয়েছে নাভাসের দলটিকে।

সে হিসেবে সার্বিয়ার শুরুটা হয়েছে দারুণ, প্রথম ম্যাচে জয় পেয়েছে। তাই ঝুলিতে পুরেছে তিন পয়েন্ট। দ্বিতীয় ম্যাচে তারা লড়বে সুইজারল্যান্ডের। আগামী ২২ জুন অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই দিনে বড় বাধা কোস্টারিকার সামনে, সেদিন তারা পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মোকাবিলা করবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451