শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঈদের জামাতে তিন স্তরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ১৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

জাতীয় ঈদগাহে সার্বিক নিরাপত্তায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন। এজন্য র‌্যাব-পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে বলেও জানান তিনি।

প্রাকৃতিক দুর্যোগে নেওয়া হবে বিকল্প ব্যবস্থা। মেয়র বলেন, যদি আবহাওয়ার কারণে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়; তাহলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহ ময়দানে কম-বেশি এক লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়। মহিলা মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে জানিয়ে তিনি বলেন, প্রায় ৫ হাজার মহিলা মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

ঈদের অন্যান্য প্রস্তুতি প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, ঈদগাহে ওযুর করতে পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। পানযোগ্য পানিসহ থাকবে পর্যাপ্ত টয়লেট। ঈদগাহে মুসল্লিদের জরুরি স্বাস্থ্যসেবায় মেডিকেল টিম প্রস্তুত থাকবে। সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে এবং জেনারেটর স্ট্যান্ডবাই থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451