বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার ঈদ কাটবে কারাগারে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ২৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবারের ঈদ কাটবে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে।

প্রতি বছর খালেদা জিয়া ঈদের দিন বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক, দলের নেতাকর্মীসহ সাধারন মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেও এবার সে সুযোগ পাচ্ছেন না।

কারাবন্দি থাকায় যুক্তরাজ্যে অবস্থানকারী বড় ছেলে তারেক রহমানসহ দুই ছেলের বউ, তিন নাতনীর সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময়ের সুযোগও নেই। বরাবরের মতো জিয়াউর রহমানের মাজারেও যেতে পারবেন না।

কারাবিধি অনুযায়ী ঈদের দিন কারাবন্দিরা যে খাবার পান সেটুকুই বরাদ্দ পাবেন তিনি। তাকে সঙ্গ দেবেন কেবল তার একান্ত পরিচারিকা ফাতেমা।

এর আগেও ম্যাডাম খালেদা জিয়া ওয়ান ইলেভেনের সময় কারাবন্দি অবস্থায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা কাটিয়েছেন সংসদ ভবন এলাকার স্থাপিত বিশেষ সাব জেলে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451