শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সবাইকে ঈদ মোবারক জানালেন প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ৩০৩ বার পড়া হয়েছে

বাসস,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেছেন। তিনি বলেন, ঈদ ধনী গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।’ তিনি বলেন, ‘ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।’

শেখ হাসিনা বলেন, ‘হাসিখুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।’

এদিকে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রিয় দেশবাসী এক মাস সিয়াম সাধনার পর আজ আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি আজকের দিনে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আমি জানি সবাই আপনজনদের সাথে ঈদ করবার জন্য স্ব স্ব গ্রামে যাচ্ছেন, দেশে যাচ্ছেন। তবে চলাচলের সময় সবাই সাবধানে চলবেন। নিজেদের সুরক্ষা নিয়েই চলবেন, সেটাই আমি আশা করি এবং নিরাপদে আপনারা আপনাদের আপনজনের কাছে পৌঁছান। আবার ঈদের আনন্দ উপভোগ করে স্ব স্ব কর্মস্থলে ফিরে আসুন, সেটাই আমি কামনা করি। পবিত্র ঈদে সবাই আনন্দের সাথে ঈদ উদযাপন করুন, সে আশা করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকুন সেই কামনা করি। সবাইকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ঈদ মোবারক।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451