রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বৃষ্টির সম্ভাবনা কম ঈদের দিন,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ২৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

গত কয়েক দিন সারা দেশে যেভাবে অঝোর ধারায় বৃষ্টি হয়েছে, তাতে এবারের ঈদ আনন্দ মাটি হয়ে যায় কি না সে আশঙ্কার দানা বেঁধেছে মানুষের মনে। ঈদের দিনও কি তাহলে আকাশের মুখ গোমড়া থাকবে? ওই দিন কি বৃষ্টি হবে? এমন প্রশ্ন উঁকি দিচ্ছে সবার মনে। তবে আবহাওয়া অফিস থেকে খুশির খবর মিলেছে। সংস্থাটি বলেছে, ঈদুল ফিতরের দিন আবহাওয়া স্বাভাবিক থাকবে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে। তবে দেশের দু-এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হবে। তবে সেটি কম সময়ের জন্য। বড় আকারে দুর্যোগের সম্ভাবনা নেই।

শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের দিন দেশের আবহওয়া কেমন থাকবে তা নিয়ে গতকাল বুধবার একাধিক আবহাওয়াবিদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁরা বলেছেন, ঈদের খুশিতে বৃষ্টির বাগড়া দেওয়ার সম্ভাবনা তেমন নেই। নিম্নচাপের কারণে গত কয়েক দিন যেভাবে বৃষ্টি হয়েছে, ধীরে ধীরে তা কমে যাবে। আজ ও আগামীকাল শুক্রবার পরিস্থিতির অনেকটা উন্নতি ঘটবে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। রাজধানীতে সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। বিকেলের দিকে কিছুটা মেঘমালা তৈরি হবে। তখন ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। অন্য বিভাগগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া কর্মকর্তা রুহুল কুদ্দুস, আবহাওয়া অফিসের সাবেক পরিচালক শাহ আলম ও আরিফ হোসেন  বলেন, এখন যেহেতু বর্ষাকাল, হয়তো দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে সেটি হবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। অন্য বিভাগে আকাশ পরিষ্কার থাকবে। তাঁরা বলেন, ঈদের দিন ঢাকা মোটামুটি শুষ্ক থাকবে। বিকেলের দিকে ঢাকার আকাশে কিছুটা মেঘমালা তৈরি হতে পারে।

এদিকে গত কয়েক দিন টানা বর্ষণে পার্বত্য জেলায় ভূমিধসে মঙ্গলবার ১১ জনের প্রাণহানি ঘটেছে। অতিবৃষ্টিতে পানি বেড়ে ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, ভারি বর্ষণের কারণে গঙ্গা ও পদ্মা নদীর পানি ধীরে ধীরে বাড়ছে। উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার নদ-নদীর পানি সমতলে বাড়ছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফলে বান্দরবান ও কক্সবাজার জেলার বেশ কয়েকটি স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

আটটি নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেগুলো হলো সুরমা, কুশিয়ারা, সারিগোয়ান, মনু, খোয়াই, ঢালাই, মুহুরী ও হালদা। ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বলেও জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451