শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতালে নিতে বিএনপির স্মারকলিপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ৩০৮ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ; 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবিতে আজ ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা জেলা সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের কাছে এই স্মারকলিপি দেন।

সালাম আজাদ বলেন, আমরা আজকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে অবিলম্বে তাকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে খালেদা জিয়া পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

আজ বৃহস্পতিবার ঢাকা ছাড়াও প্রত্যেকটি জেলায় স্থানীয় নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451