বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেটের ওসমানীনগরে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ৬৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

সিলেটের ওসমানীনগরে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (১৩ জুন) মধ্যরাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতল ও গুপ্তগ্রাম সড়কের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সিলেট ওসমানীনগর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, সড়কের পাশে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। রাত দেড়টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। হত্যার পর দুর্বৃত্তরা লাশ রাস্তার পাশের জমিতে ফেলে রেখে যায়। লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451