গুরুদাসপুর/নাটোর প্রতিনিধিঃ
বিশ্ব মুসলিম সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ নাটোর জেলা ও খুবজীপুর এম হক উনমুক্ত বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতাকর্মী এবং জেলার সকল স্তরের মানুষসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন খুবজীপুর এম হক বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ফকির আর,আর রাকিব হাসান।
শুভেচ্ছা বার্তায়’
ফকির আর,আর রাকিব হাসান বলেন, ‘ঈদ উল ফিতর অন্য সকল মাসের থেকে সম্পন্ন আলাদা একটি মাস এই মাসে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য মানুষ রোজা, নিয়মিত নামাজ জাকাত ও অন্যান সকল হক আদায় করে থাকে।
সেই থেকে শিক্ষা নিয়ে প্রত্যেক মুসলমানদের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় এবং সাংগঠনিক জীবন গঠন করতে হবে।
তিনি নাটোর জেলা ও খুবজীপুর এম হক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সকল নেতৃবৃন্দদেরকে পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে এবং পাশাপাশি গরীব দুঃখী মানুষের পাশে দাড়াতে আহবান জানান। তিনি জেলাবাসীর সকলের শান্তি সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন।