শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তাহলে কি ইসরায়েল সিরিয়ায় হামলার প্রস্তুতি নিচ্ছে?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ২৮৬ বার পড়া হয়েছে
সিরিয়ার সীমান্তে হঠাত করেই সামরিক মহড়া শুরু করেছে ইসরায়েল। সিরিয়া থেকে দখল করা গোলান মালভূমিতে এই মহড়া চলছে। সিরিয়ার ওপর কয়েক দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর যখন ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে তখন এ মহড়া শুরু করল তেল আবিব সরকার। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ-প্রস্ততি যাচাই করার জন্য তারা অধিকৃত ভূখণ্ডে রবিবার সামরিক মহড়া শুরু করেছে এবং তা কয়েক দিন ধরে চলবে। মহড়ায় রিজার্ভ ফোর্সকেও তলব করা হয়েছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউরোপ সফরে গিয়ে ইইউ নেতাদের বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ায় ইরানি সেনা অবস্থান ঘটানো হয়েছে। এর বিরুদ্ধে তেল আবিব কঠোর ব্যবস্থা নেবে। এছাড়া রবিবার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতিকে তিনি ইউরোপ সফরের সময় বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। ওই সফরে নেতানিয়াহু জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠক করেন।

অনলাইন ডেস্কঃ

সিরিয়ার সীমান্তে হঠাত করেই সামরিক মহড়া শুরু করেছে ইসরায়েল। সিরিয়া থেকে দখল করা গোলান মালভূমিতে এই মহড়া চলছে। সিরিয়ার ওপর কয়েক দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর যখন ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে তখন এ মহড়া শুরু করল তেল আবিব সরকার।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ-প্রস্ততি যাচাই করার জন্য তারা অধিকৃত ভূখণ্ডে রবিবার সামরিক মহড়া শুরু করেছে এবং তা কয়েক দিন ধরে চলবে। মহড়ায় রিজার্ভ ফোর্সকেও তলব করা হয়েছে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউরোপ সফরে গিয়ে ইইউ নেতাদের বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ায় ইরানি সেনা অবস্থান ঘটানো হয়েছে। এর বিরুদ্ধে তেল আবিব কঠোর ব্যবস্থা নেবে।

এছাড়া রবিবার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতিকে তিনি ইউরোপ সফরের সময় বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন।

ওই সফরে নেতানিয়াহু জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠক করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451